গড়নে-গঠনে যেমন স্যামসাং এ৮০

২৫ জুলাই, ২০১৯ ১৪:২৫  
আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) বাংলাদেশের বাজারে অবমুক্ত করা হয়েছে স্যামসাং এর নতুন মডেলের স্মার্টফোন গ্যালাক্সি এ৮০। তিন ক্যামেরা সমন্বিত ডিভাইসটির একটি মোটরাইজড মেকানিজম সিস্টেমের রোটেটিং ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে পেছনে ক্যামেরা দিয়েই সেলফি তোলা যায়। ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরার ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, ওয়াইড অ্যাঙ্গেল ভিউয়ের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড সেন্সর ও এআরভিত্তিক পরিমাপক অ্যাপ্লিকেশন এবং বোকেহ ইফেক্টের জন্য রয়েছে থ্রিডি ডেপথ সেন্সর। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০ প্রসেসর, ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম। ফোনটিতে রয়েছে ইনফিনিটি ডিসপ্লে, ৬.৭ ইঞ্চির এজ-টু-এজ ফুলএইচডি প্লাস সুপার অ্যামোলেডের ডিসপ্লে। এর ব্যাটারি ৩৭০০ মিলিঅ্যাম্পিয়ারের। ফোনটিতে রয়েছে ইনফিনিটি ডিসপ্লে, ৬.৭ ইঞ্চির এজ-টু-এজ ফুলএইচডি+ সুপার অ্যামোলেডের বিশাল ডিসপ্লে। ক্রেতাদের সিনেমাটিক মাল্টিমিডিয়া অভিজ্ঞতা দেয়ার ক্ষেত্রে নতুন এই ডিসপ্লেটি উপযুক্ত ভূমিকা রাখবে। এটিতে ব্যবহৃত হয়েছে ৩,৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে যা ইন্টেলিজেন্ট অ্যালগরিদম প্রযুক্তির মাধ্যমে ব্যাটারি পাওয়ারের অপচয় কমিয়ে আনতে পারে এবং কর্মদক্ষতা বজায় রাখে। গোস্ট হোয়াইট, ফ্যান্টম ব্ল্যাক এবং অ্যাঞ্জেল গোল্ড- এই তিনটি রঙে পাওয়া যাবে গ্যালাক্সি এ৮০। মূল্য ৭৪,৪৯০ টাকা।